বাগআঁচড়ায় বাবার বাড়ি বেড়াতে এসে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

0
বাগআঁচড়ায় বাবার বাড়ি বেড়াতে এসে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

শার্শাঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাবার বাড়িতে বেড়াতে এসে বাসের চাপায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছে।

রোববার(৩০ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী ও বাগআঁচড়া আমতলা এলাকার মৃত বেলায়েত গাজীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধায় তিনি রাস্তা পার হয়ে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। হঠ্যাৎ ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রাভেল এর একটি বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে গিয়ে মাথা ফেটে তার মৃত্যু হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই ইমদাদুল হক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ রাস্তার উপর থেকে সরিয়ে নিহতে ভাইয়ের বাড়িতে রাখা হয়েছে।ঘাতক বাসটিকে জনতা আটক করলে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।