উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর প্রতিনিধি: ‎কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (১ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান। ‎পরিবার ও স্বজন সুত্রে জানা যায়, নিহত শিশুর মা আলিফকে সকালে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে রেখে কাপড় পরিষ্কারের কাজ করছিলেন। এসময় আলিফ পুকুর পাড়ে বসে খেলা করছিলেন। কিছুক্ষন পর মা আলিফ কে সেখানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে এরই এক পর্যায়ে ওই পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিষাদ চন্দ্র সরকার জানান, আলিফ নামের শিশুকে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যান। ‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।