মহান বিজয় দিবস উপলক্ষে শার্শায় দোয়া,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ

0
মহান বিজয় দিবস উপলক্ষে শার্শায় দোয়া,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ

শার্শা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় ক্রীড়া প্রতিযোগিতা, দোয়া,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার নাভারন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাভারন বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ওই কলেজের উপধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সহসভাপতি আহম্মেদ আলী শাহিন,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন,গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী,ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর কবির আলম,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন সহ স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ।