ঝিকরগাছার শংকরপুরে বিএনপি নেতাকে হাতুড়িপেটার জেরে নিরাপত্তাহীনতায় একটি পরিবার

0
ঝিকরগাছার শংকরপুরে বিএনপি নেতাকে হাতুড়িপেটার জেরে নিরাপত্তাহীনতায় একটি পরিবার

শহিদুল ইসলাম: যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শংকরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাষ্টার ফয়জুর রহমানকে হাতুড়ি পেটার ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়। হাতুড়িপেটাকারী সন্ত্রাসীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জহির হোসেন নামে জমি বিক্রেতা ও তার পরিবার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের কাছে নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানান ভুক্তভোগী পরিবারটি।

জহির জানান,তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে দীর্ঘদিন আগে ৩ শতক জমি বিক্রি করেন।জমিটি তার পিতার পতৃক সম্পত্তি। তবে তার প্রতিবেশী নওশেরের ছেলে মুজিবার রহমান ওই জমিটিতে তার ভাগ আছে বলে মিথ্যা দাবী করে আসছিলো।এরই জেরে গত মঙ্গলবার সকালে মুজিবারের নেতৃত্বে জমি ক্রেতা শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফয়জুর রহমানকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ফয়জুর রহমানের স্ত্রী বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং যে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে সেই জমি বিক্রেতা প্রতিবেশী জহির হোসেনের কাছ থেকে ঘটনার বর্ণনা গ্রহণ করে।তবে পুলিশের ঘটনাস্থল ত্যাগের পর মুজিবার রহমান ও তার ভাই সিরাজুলের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল তার বাড়িতে এসে গালিগালাজ করে এবং দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে যায়। এতে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।এ সময় তার পরিবার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জালাল আলম বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজখবর নিবেন এবং ঘটনা যাচাইয়ে সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।