চর তাস্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগাছায় প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

0
চর তাস্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগাছায় প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চর তাস্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রভাষক জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা আমীর বজলুর রশিদ মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন। তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ হোসেন, সাধারন সম্পাদক প্রভাষক খলিলুর রহমান। ওই বিদ্যালয়ের জমিদাতা ও সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রহমান।

এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, তাম্বুলপুর সকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চর তাস্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেন, ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিয়ার রহমান, তাম্বুলপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম, সহকারি শিক্ষক আবু সাঈদ, সহকারি শিক্ষক কুদরত আলী, সহকারি শিক্ষক আমজাদ হোসেন, সহকারি শিক্ষক সাদেকুল ইসলামসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।