জয়নাল আবেদীন্ঃ রংপুর নাছনিয়া এলাকায় রোটারিয়ান মোস্তফা আজাদ চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ পণ্য বিতরণ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দুই‘শ ষাট জন শিক্ষার্থী বিদ্যালয়ের পাশে বসবাস কারী প্রতিবন্ধী, মসজিদের ঈমাম এবং বিদ্যালয় শিক্ষক কর্চারিদের হাতে ঈদ পণ্য চিনি, সেমাই , দুধসহ অন্যান্য সামগ্রী তুলে দেন শিল্পপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু,।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: শাহজাহান সহকারী শিক্ষক আনজি নাহার এবং লাবনী ।এদিকে অধিকাংশ দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ঈদ পণ্য পেয়ে অনেক খুশি ।
উল্লেখ্য এফবিসিসিআই‘র সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রতিবছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ পণ্য দিয়ে আসছেন ।

