জয়নাল আবেদীন: বিভাগীয় নগরী রংপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি চত্তরে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করে । এই মেলায় চারশত যুবক যুবতির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক উচ্ছসিত হয়ে বক্তব্য প্রদান করেন ।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ‘র আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের মাধ্যম উত্তরাঞ্চলের আট জেলায় এই কর্মসুচি পরিচালিত হচ্ছে । সকাল সাড়ে নয় টা থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিক উদ্ধোধন ও আলোচনা সভা শুরু হয় সকাল এগারোটায় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল আহসান ।বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসুচির পরিচালক তারেক সাঈদ হারুণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পিকেএসএফএর রেইজ উপ প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, একই সংস্থার এসডিএস মো: দেওয়ান জিন্নাহ । সংস্থার বিভাগীয় ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন । এছাড়াও প্রকল্পের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী দীপক চন্দ্র নাথ হেড অব মিল মামুনুর রন । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, আরডিআরএস বাংলাদেশ হেড অব জেনারেল অবসরপ্রাপ্ত মেজর শাম্মীতা কবীর ।
অনুষ্ঠানে বক্তারা বলেন আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে ।এরই ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাস থেকে উত্তরের আট জেলায় পিকেএসএফ‘র অর্থায়নে রেইজ কর্মসুচি পরিচালিত হচ্ছে ।ক্ষুদ্রঋণখাতে এধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টিএকটি দৃষ্টান্তমূলক উদ্যোগ । আলোচনা অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি টেকসই উন্নয়ন,এবং সাফল্য ও অভিঞ্জতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় ।
উল্লেখ্য চাকরি মেলায় দেশের বিভিন্ন চাকরিদাতা আটটি ট্রেড গ্রুপের নয়টি এবং রেজিষ্ট্রেশন ও তথ্য সহায়তা বুথ সহ মোট উনিশটি স্টল স্থান পায় ।দিন ব্যাপি চাকরি মেলায় মোট চারশত যুবক যুবতি চাকরি গ্রহনের মাধ্যমে নতুন জীবন পেলো ।

