আন্ত:জেলা গরু চোর চক্রের মূল হোতা গ্রেফতার

0
আন্ত:জেলা গরু চোর চক্রের মূল হোতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধিঃ  আন্তজেলা গরু চোর চক্রের মূল আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে লোহালিয়া ইউনিয়নের কুড়ি পাইকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মামুন হাওলাদার আন্ত:জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পটুয়াখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গরু চুরির অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৮ জানুয়ারি মামুন বাড়িতে অভিযান চালিয়ে সাতটি চোরাই গরু উদ্ধার করে জব্দ করা হয়। ওই ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।