ভূঞাপুর বাইপাস সড়ক উদ্বোধনের আগেই বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

0
ভূঞাপুর বাইপাস সড়ক উদ্বোধনের আগেই বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাইপাস সড়ক উদ্বোধনের আগেই বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার ভূঞাপুর বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আকন্দ উপজেলার পশ্চিম ভূঞাপুর এলাকার কালু আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেনন।

স্থানীয়দের দাবি, এই বাইপাস সড়কটির কাজ চলমান রয়েছে, কাজ শেষ হওয়ার আগেই সড়কটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ভূঞাপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ক্যাপশন: ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত।