পরিবেশ ও মাটি রক্ষায় সাংবাদিকদের মাঝে পাটের ব্যাগ বিতরণ

0
পরিবেশ ও মাটি রক্ষায় সাংবাদিকদের মাঝে পাটের ব্যাগ বিতরণ

গাজীপুর প্রতিনিধি: পরিবেশ ও মাটি রক্ষায় পলিথিন বর্জন করে পাটজাত পণ্য ব্যবহারের জন্য জোরালো ভূমিকা নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছেন শ্রমিক আব্দুল মালেক।

গাজীপুরে বিভিন্ন সময় পাটের তৈরি কোট, প্যান্ট, পাঞ্জাবি ও টুপি পরে লিফলেট হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। সাধারণ মানুষকে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার না করে পাটের ব্যাগ ও অন্যান্য দেশীয় পাটজাত পণ্য ব্যবহারের অনুরোধ জানান। পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে সচেতন করাই তাঁর এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য।

সকল শ্রেনীপেশার মানুষদেরকে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করতে গাজীপুরে সাংবাদিকদের মাঝে পাটের ব্যাগ বিনামূল্যে বিতরণ করেন (৯ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায়। শ্রমিক আব্দুল মালেক সাংবাদিকদের হাতে পাটের তৈরি ব্যাগ তুলে দেন। এ সময় তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো জরুরি। পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী এই জন্য এমন কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনার আহ্বান জানান। এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার জনপ্রিয় করতে এবং পাটশিল্পের প্রসারে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে ও জানান তিনি। শ্রমিক আব্দুল মালেক জনসাধারণ ও ব্যবসায়ীদেরকে সচেতন করতে তার এই উদ্যোগ নেন। তিনি প্রতিটি দোকানে দোকানে গিয়ে পলিথিন ব্যবহারে কি ধরনের ক্ষতি হয় সেগুলো লক্ষ্য করে পলিথিন ব্যবহার না করার জন্য অনুরোধ জানান।