গাজীপুর প্রতিনিধি: জাতীয় পল্লী উন্নয়ণ দিবসে গাজীপুরের শ্রীপুরে সমবায়ীদের অংশগ্রহনে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ভুঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহবায়ক হুমাযুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আরিফা আক্তার সহ উপজেলার সমবায়ীগণ। দিবসটি উপলক্ষে সমবায়ীদের মধ্যে গাছের চারা, ঋণ বিতরণ করা হয়।

