অতিবৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে রংপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

0
অতিবৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে রংপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

জয়নাল আবেদীন। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় টানা অতিবৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়নে এ খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করে রংপুর জেলা পরিষদ। এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে অসহায় ও কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

তিনি বলেন দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক দায়িত্ব এবং এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি: মাহমুদুন নবী (পলাশ), সাধারণ সম্পাদক: জাকির হোসেন ও রংপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ওয়াজেদুল হক রুবেলসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা পরিষদ সূত্র জানান, এসময় প্রায় ৩’শ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা৷ প্রধান করা হয়।