চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ চাষের হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান পিনাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শংকর মাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পিনাস ওই গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাছ চাষের হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত আব্দুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।