ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

0
ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার পাকশী বাজারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম (৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকালে তাদের আটক করা হয়।

পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তানজিরুল ও সজীবের কাছ থেকে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।