রাজশাহী নগর ভবনসহ কয়েকস্থানে ককটেল বিস্ফোরণ 

0
রাজশাহী নগর ভবনসহ কয়েকস্থানে ককটেল বিস্ফোরণ 

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে নগর ভবনে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

সাম্প্রতিক সময়ে রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে একই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবন ও চারুকলা অনুষদের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১০০টি ককটেল বিস্ফোরণ ও ১০১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জানান, রাজশাহী নগরীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে বিভিন্ন এলাকায় অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে।