স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

0
স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।

ওসি ফজলে আশিক বলেন, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখেন স্বামী নজরুল ইসলাম। পরে ঘটনা জানাজানি হলে আত্মগোপন করেন তিনি। ঘটনার এক দিন পরই তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম আগে ব্যবসা করলেও বর্তমানে কিছু করেন না।

হত্যার কারণ ও কীভাবে হত্যা করা হয়েছে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওসি মো. ফজলে আশিক