উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার মডেল থানা পুলিশ আজ বুধবার সন্ধ্যার পর গৃহবধু রাশিদা খাতুন (৩২) এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে। মডেল থানা ও পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া (ডাক্তারপাড়া) গ্রামের মো. রহম আলীর স্ত্রী দুই সন্তানের মাতা রাশিদা খাতুন আজ বুধবার দুপুর বারোটার দিকে স্বামীর বাড়ীতে তাদের বসত ঘরের আড়ায় ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
সে অনেকদিন থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলো বলে জানানো হয়। পরিবারের লোকজন ফাসিতে ঝুলে থাকা রেশমা খাতুনের মরদেহ নামায়। মডেল থানা পুলিশকে বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয় বলে জানা গেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুপু কর বলেন তিনি সরেজমিনে গিয়েছিলেন। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

