রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ

0
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর দামকুড়া থানার আইবাধ দক্ষিণ মিডিল চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

একই রাত দেড়টার দিকে গোদাগাড়ী থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি ভারতীয় গরু, মাছ ও মুরগির ফিড পাউডার জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় ও পশুর ফিড রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।