জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

0
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

​জয়পুরহাট প্রতিবেদক: জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া ফিপ্রি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি রামদা উদ্ধার করেছে র‌্যাব-৫।

​শনিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সংবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে সদরের ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংগবদ্ধ ডাকাত দল সঙ্গে থাকা অস্ত্র ফেলে চম্পট দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত অস্ত্র ও আলামতগুলো পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।