শার্শায় ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

0
শার্শায় ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক
​শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার উপজেলার বাগআঁচড়ার বামুনিয়া এলাকা  থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটক আলমগীর বাগআঁচড়া বামুনিয়া (দক্ষিন পাড়া) গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বামুনিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বামুনিয়া গ্রামের দক্ষিণ পাড়ার সিরাজুল ইসলামের বসতঘরের শয়নকক্ষ থেকে আলমগীরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ  ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে  পুলিশি পাহারায় বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।