চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান চালায় সোনামসজিদ বিওপির বিশেষ টহলদল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশির সময় মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে মো. মশিউর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার তথ্যের ভিত্তিতে আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র-গুলিসহ দুইটি মোটরসাইকেলের সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

