চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়।

আটক কৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার তারাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলী ছেলে মোঃ রফিকুল (৩৩) ও তারাপুর মোড়লপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ রুবেল @ ডলার।

পুলিশ জানায়, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পাশে অভিযান চালিয়ে রফিকুলের (৩৩) নামেকোমর থেকে USA-তে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস ও এএসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।