রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

0
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ হৃদয় (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। করে।

এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে। রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকা থেকে সুর্বণা (২৫) নামে এক নারীকে ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫ হাজার ২০ টাকা এবং কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া থেকে হাসিব মাহমুদ ওরফে বিশালকে (২৩) ৪০টি ইয়াবা ও ১ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে একই এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪) ও হোসেন প্রামাণিককে (৩৪) গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে বাবু মিয়া (২১) নামে একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে সকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।