মহিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0
মহিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ১৭৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো.শামসুল হক বিশ্বাস (৩৫),মো.ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)। শুক্রবার রাতে মহিপুর থানার মৎস্য বন্দর মহিপুরে সুগন্ধা মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহিপুর থানার ওসি মো.শামীম হাওলাদার জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।