গোদাগাড়ীতে ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

0
গোদাগাড়ীতে ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টায় গোদাগাড়ী উপজেলার শেকেরপাড়া এলাকা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। এ ঘটনায় জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।