শার্শায় ভারতীয় কফ সিরাপসহ যুবক আটক

0
শার্শায় ভারতীয় কফ সিরাপসহ যুবক আটক

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ৯৯ বোতল মাদকদ্রব্য WINCEREX ও ESKUF নামের ভারতীয় কফ সিরাপসহ ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমনের পিতা শাহজাহান পালিয়ে গেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে থেকে তাকে আটক করা হয়।

বোরবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক। আটক ফয়সাল আহম্মেদ ইমন পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

পুলিশ জানাই, থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়ির শয়নকক্ষের সামনে থেকে ফয়সাল আহম্মেদ ইমনকে আটক করেন। পরে তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল WINCEREX ও ২০ বোতল ESKUF কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট সংখ্যা ৯৯ বোতল। এ সময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) শামিনুল হক জানান,এ ঘটনায় আটকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।