আফতাব অটোর ডিভিডেন্ড ঘোষণা

0
আফতাব অটোর ডিভিডেন্ড ঘোষণা

বাংলাদেশ প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৯ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।