জয়নাল আবেদীনঃ একজন মানুষ জীবদ্দশায় বীমা করলে তার অবর্তমানে পরিবারের বড় সহায়ক ভুমিকা পালন করে তার রেখে যাওয়া জীবন বীমা । দেশে অনেক বীমা কোম্পানী কাজ করলেও অত্যন্ত সুনামের সাথে বিশ্বস্থতার সাথে কাজ করে যাচ্ছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী । শুক্রবার রংপুরে গ্রুপ বীমার অর্থ পরিশোধ অনুষ্ঠানে কথাগুলো বলেন বিশিষ্ট শিল্পপতি বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু ।
সকাল এগারোটায় নগরীর ছোট মন্থনা এলাকায় মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রীজ মিলনায়তনে বীমার চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেঙ্গল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর রংপুর অফিস প্রধান মো:আব্দুল মান্নান ।বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, কোল্ড ষ্টোরেজ ম্যানেজার বাইজিদুর রহমান চৌধুরী জুয়েল ।
অনুষ্ঠানে জানানো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন গ্রুপ বীমার আওতায় আসতে পারে । এছাড়াও একক ভাবে যে কেউ বীমার আওতায় এলে নির্ধারিত সময় অতিবাহিত হলে তাদেরও পাওনা পরিশোধ করা হয়ে থাকে । পাশাপাশি এই সময়ের আগেই কারো মৃত্যু হলে নির্ধারিত অংক তার নমিনি পরিবারের সদস্য‘র হাতে পরিশোধ করা হয়ে থাকে । অনুষ্ঠানে গ্রুপ বীমার সদস্য রমজান আলীর মৃত্যুজনিত কারণে তার স্ত্রীর হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

