বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
আজ ১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে ‘বাংলা কথা সাহিত্য : পর্ব- পর্বান্তর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। এতে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত গবেষক ও প্রাবন্ধিক সৌমিত্র লাহিড়ী। উপস্থাপিত প্রবন্ধে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন কথাসাহিত্যিক মামুন হুসাইন।
সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম। আন্তর্জাতিক সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পিন্টু ভৌমিক, কাজী কামাল নাসের, ফোকলোর গবেষক অধ্যাপক উদয় শংকর বিশ্বাস এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান সহ বাংলা বিভাগের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

