ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, এদিন ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, ‘ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই হলের এক্সটেনশন থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

