জয়নাল আবেদীন: ‘উত্তরের সমীরণে যুক্তির আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে সপ্তম বিভাগীয় বিতর্ক উৎসব হয়েছে। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন-এনডিএফের চেয়ারম্যান এ কে এম শোয়েব উৎসবের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল মোহাম্মদ আহসানুল কবির।
বিতর্ক নিয়ে দিনব্যাপী আয়োজনে বিভাগের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬’শ শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক ফরম্যাটে বিতর্ক, সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারী বিতর্ক, ওয়ার্ল্ড ফরম্যাট, এআই ও বিতর্কের ভবিষ্যত নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়া উৎসবে বারোয়ারী বিতর্ক, কুইজ, পাবলিক স্পিকিং ও প্রদর্শনী বিতর্কের আয়োজন ছিল।এনডিএফের চেয়ারম্যান একেএম শোয়েব বলেন, আমরা মনেকরি যুক্তিবাদী সমাজ বির্নিমান হলে আমাদের অপসংস্কৃতি, ধর্মান্ধতা, কুসংস্কার দূর হবে। যুক্তির জোর দরকার, জোরের যুক্তি নয়। এলক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফোরাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল মোহাম্মদ আহসানুল কবির বলেন, রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে বিতর্ক, শুদ্ধ উচ্চারণসহ বিতর্কের নানা বিষয় শিখছে। এটি শিক্ষার্থীদের সাহসী করে তুলবে। যেখানে জ্ঞান সীমা-পরিসীমা রাখে না, বিতর্ক সংজ্ঞায়নে আমরা মনেকরি এটি মানুষের জীবনে অনন্য অবদান রাখে।

