পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

0
পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

জয়নাল আবেদীনঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের বুধবার বিদ্যালয় চত্তরে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের অসামান্য সাফল্য উদযাপন এবং তাদের শিক্ষাজীবনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপি‘র আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ।অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন শিক্ষার্থীদের মেধা পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা মানবিক মূল্যবোধ শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং শিক্ষার্থী ও উপস্থিতিদের মাঝে বিভিন্ন প্রজাতির চার‘শ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক শিক্ষক ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের এই অর্জন জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের জন্য যেমন গৌরবের তেমনি পীরগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য। প্রতিষ্ঠান প্রধান মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপি‘র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবু সহ স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।