রংপুরে টাইফয়েড জ্বরের টিকা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে দায়সারা পরামর্শকসভা 

0
রংপুরে টাইফয়েড জ্বরের টিকা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে দায়সারা পরামর্শকসভা 

জয়নাল আবেদীনঃ রংপুরে টাইফয়েড জ্বরের টিকা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে দায়সারা পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের শিশু ও কিশোর উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গাউছুল আযম চৌধুরী, ডিসি রবিউল ফয়সাল,সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানাসহ অন্যরা।

সভায় জানানো হয়, আগামী ১৩নভেম্বর পর্যন্ত সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড জ¦রের টিকা দেয়া হচ্ছে। সুষ্ঠুভাবে টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নসহ মিথ্যা-গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য সাংবাদিকদের নিয়ে পরামর্শক সভা হলেও রংপুরের সিংহভাগ সাংবাদিক জানেন না সভাঅনুষ্ঠিত হওয়ার কথা । আয়োজকরা তাদের পছন্দের গুটি কয়েক সাংবাদিক নিয়ে এই সভার আয়োজন করে । শুধু তাই নয় জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানগুলোতেও তাদের পছন্দের ওঠবস সাংবাদিকদের আমন্ত্রন করে থাকেন