সচেতনতার অভাবে রংপুরে উদ্বেগজনক হারে বেড়েছে স্তন ক্যান্সার 

0
সচেতনতার অভাবে রংপুরে উদ্বেগজনক হারে বেড়েছে স্তন ক্যান্সার 

জয়নাল আবেদীনঃ রংপুরে উদ্বেগজনক হারে বেড়েছে স্তন ক্যান্সার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৫ মাসে অস্ত্রপচার করা ২৬৭ জন ক্যান্সারের রোগীর মধ্যে ১০২ জন স্তন ক্যান্সারের রোগী। ক্যান্সার আক্রান্ত নারীরা সঠিক সময়ে চিকিৎসা করাতে না পেরে অনেকে মারা যাচ্ছেন।

রংপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের লেকচার গ্যালারী-১ এ ‘স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা ’শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য জানান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডাঃ সামিহা তাসনিম মুনমুন সেমিনারে তথ্য চিত্র উপস্থাপনের মাধ্যমে জানান,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেস্ট ক্লিনিকে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্তনের সমস্যা নিয়ে মোট ১ হাজার ১শ৩৭ জন রোগী সেবা নিতে এসেছিলেন। এরমধ্যে ৫৪ জনের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে এবং এর মধ্যে ৪২ জন ব্রেস্টক্যান্সারের তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী।

এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত অস্ত্রপচার করা ২শ৬৭ জন রোগীদের মধ্যে রেক্টাম ক্যান্সাওে আক্রান্ত ১৫ দশমিক ৫৪ ভাগ, কোলন ক্যান্সার আক্রান্ত ২১ দশমিক ৯ ভাগ, স্ট্রোম্যাক ক্যান্সাওে আক্রান্ত ২৪ দশমিক ৪২ ভাগ এবং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ৩৭ দশমিক ৭৪ ভাগ রোগী।

স্তনক্যান্সার রোধে স্ক্রিনিং সহ সঠিক সময়ে-সঠি ক চিকিৎসার ব্যাপারে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেয়াহয় সেমিনারে।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান আকন্দ, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ মোখলেছুর রহমান সরকার, হাসপাতালের রেডিওলজিস্ট ডাঃ শফিকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুরইসলাম, সার্জারী বিভাগের প্রাক্তন শিক্ষক ডাঃ জাবেদ আখতারসহ অন্যরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিং সহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর তথ্য সংগ্রহে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করায় সরকারী ভাবে পুরস্কৃত হয়েছে বলে জানানো হয় সেমিনারে।

এরআগে মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে স্তন ক্যান্সার প্রতিরোধে একটি জনসচেতনতা মূলক র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কলেজ প্রাঙ্গনে সচেতনতা দিবসের কেক কাটা হয়।