জয়নাল আবেদীনঃ রমেক হাসপাতালকে দালালমুক্ত এবং চিকিৎসা সেবার মান বাড়াতে আন্দোলন করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংস্কার আন্দোলন কমিটি ।
দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সংগঠক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ মারুফুল ইসলাম, সার্জার ীবিভাগের ডাঃ আব্দুল বাছেত, হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচ্ছন্নতা সংস্কার আন্দোলন কর্মসূচী পরিচালনা করা হবে।রোগীদের সঠিক চিকিৎসা, রোগী ও স্বজনদের দূর্ভোগ নিরসন, পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহ দালালদের দৌরাত্ব রোধে সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন।হাসপাতালে নির্ধারিত নিজ কর্মঘন্টার বাহিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আগ্রহী কর্মকর্তা- কর্মচারীদের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসপাতাল প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। চিকিৎসার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনতে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও দূর্ভোগের প্রতিটি অভিযোগ সরেজমিনে বিশ্লেষন করেপ্রকৃত কারণ অনুসন্ধানও সম্ভাব্য সমাধানের উপায় বের করতে হাসপাতাল প্রশাসনকে সুপারিশ করবে।
প্রাথমিক ভাবে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা, রোগীকে সেবা দিতে বিভিন্ন স্তওে আর্থিক লেনদেন বন্ধকরা, চিকিৎসা সেবার সাথে জড়িতদের চিকিৎসক, নার্সদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ, দালালের দৌড়াত্ব বন্ধ করা সহ নানা উদ্যোগের কথা জানানো হয়।
এরপর ১০টি সুপারিশ সম্বলিত একটি স্বারকলিপি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের কাছে দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন।

