সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটির কাটার ৫০ হাজার টাকা জরিমানা

0

সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে এম.এম ব্রিকসের মালিক মো. আ. রহিম কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২৪ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলা বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.আল-আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে এম এম ব্রিকসকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।