যদি আবার দেখা হয় : রুদ্র অয়ন

0
যদি আবার দেখা হয় : রুদ্র অয়ন

যদি আবার দেখা হয়
রুদ্র অয়ন

যদি আবারও দেখা হয়
বলে যেও ছেড়ে যাওয়ার কারণ,
বলে যেও শরৎ প্রভাতে
তোমার আমার কেন দেখা বারণ!

মনের আকাশে মেঘ জমে
ভেজা ভেজা টলমল দুই নয়ন,
মনেতে তুমি দাও যে হানা
পোড়ায় তোমার স্মৃতির দহন!

বাইরে তো রোদ ঝলমল
মনেতে তবু বরষার আবাহন,
তোমার কথা মনে হলেই
দু’চোখে নামে বেদনার প্লাবন।

দেখা হয় যদি আবারও
বলে যেও শপথ ভাঙার কারণ,
বলে যেও তোমাতে আমাতে
কখনো কেন দেখা করতে বারণ!