ফজলুর রহমান: রংপুরের পীরগাছার গ্রামীণ জনপদে পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে সবজির চাহিদা মিটছে কৃষক পরিবারের সদস্যদের। বাড়ির বাহিরাঙ্গনের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠা পারিবারিক পুষ্টি বাগানে ফুটে উঠেছে সবুজের সমারোহ।
উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় পরিবারেব পরিত্যক্ত জায়গায় গড়ে উঠা পুষ্টিবাগানের উৎপাদিত সবুজ শাক-সবজি কৃষকের চাহিদা মিটানোসহ আয়ের নিরাপদ উৎস হয়ে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ি সংলগ্ন পতিত দেড় শতাংশ জমিতে পুষ্টিবাগান করে সেখান থেকে বছরে প্রায় সাড়ে ৫শ কেজি শাকসবজি উৎপাদন হয়। উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মিটিয়ে ৪০ শতাংশ সবজি বাজারে বিক্রয় হচ্ছে।
সরেজমিনে উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকার পারিবারিক পুষ্ঠিবাগান ঘুরে দেখা যায়, পুষ্টি বাগানে শুধু অর্থনৈতিক লাভ বা পুষ্টি পূুরণই নয়, উপজেলার কৃষকদের জীবনযাত্রায় এনেছে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন। পরিবারগুলো এখন স্বাস্থ্যসম্মত খাবারের দিকে ঝুকছে, কমছে বাজার নির্ভরতা ও বাড়ছে নিজের উৎপাদিত নিরাপদ খাবারের প্রতি আস্থা।
অন্নদানগর ইউনিয়নের কৃষক দীপক কুমার এর সাথে কথা হলে তিনি বলেন, পারিবারিক পুষ্টিবাগান মুলত উত্তম কৃষি চর্চার অংশ। রাসায়নিক সার ব্যবহার না করে গোবর সার , পাতাপচা ও জৈব সার ব্যবহার করি। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকতাগণ নিয়মিত আমাদের সবজি বাগানের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান কওে থাকেন। তাম্বুলপুর ইউনিয়ন রহমতচর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, কৃষি অফিসের সহায়তায় কয়েক বছর থেকে পুষ্টিবাগান করে আসছি। সারাবছর শাকসবজি চাষাবাদ করি। চাষাবাদকৃত সবজি নিজে খাই, আর বাড়তি সবজি বিক্রয় করছি। অল্প জমিতে কত রকম ফসল ফলানো যায় এটা না করলে বোঝা যেত না।
উপজেলার জগজীবন বøকের উপসহকারি কৃষি কর্মকর্তা আহসানুল হক এর জানান, আগে অনেক পরিবার তাদের অঙ্গিনার জমি ফেলে রাখত। এখন সেই জমি তাদের পুষ্টি ও অর্থের উৎস। সারা বছর চাষাবাদ করার জন্য কৃষি বিভাগ থেকে পুষ্টিবাগান কৃষকদের জন্য লালশাক, ডাটাশাক, পাটশাক, পুইশাক, বরবটি, লাউ, শসা, মিষ্টি কুমড়া, চালকুমড়া, করলা, ঢেড়ঁশ, টমেটো, ঝিঙ্গাসহ ১৫ প্রকারের সবজি উৎপাদিত হয়।
তিনি আরো বলেন, পারিবারিক পুষ্টিবাগান এখন শুধূ একটি প্রকল্প নয়, বরং গ্রামের মানুষের জীবনমান পরিবর্তনের একটি বাস্ত মডেল।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ লিয়াকত বিন মুকিত জানান, উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৮শ ৯০ টি পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। কৃষকের মাঝে পর্যাপ্ত পরিমাণে শাক-সবজির বীজ, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। শাক- সবজি ফলানোর জন্য কৃষকদের প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হয়েছে যাতে দক্ষতার সাথে বাগান পরিচালনা করতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, পারিবারিক পুষ্টি বাগানের মুল উদ্দেশ্য হলো বছরে বারো মাস তাজা , বিষমুক্ত নিরাপদ ও পুষ্টিগুণ সবজি নিশ্চিত করণ। এটি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে। পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত চাষাবাদ হওয়ায় এসব সবজি
স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। তিনি আরো বলেন, এই চাষ¦াবাদ পরিবেশ বান্ধব। জৈব পদ্ধতি অনুসরন করায় পরিবেশ দূষণ কমে মাটির উর্বরতা বাড়ে এবং কৃষকের উৎপাদন পদ্ধতি হয় আরও টেকসই।

