উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন এলাকায় এখন নানা জাতের রোপা আমন ধানের চারা কেনাবেচা হচ্ছে। এক পণ চারা (৮০ মুঠো) ৪শ টাকা থেকে সাড়ে ৪শ টাকায় কেনাবেচা হচ্ছে, এক মুঠো চারার দাম সাড়ে ৫ টাকা।
উল্লাপাড়ায় এবারের মৌসুমে ১১ হাজার ৫৫০ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধান আবাদের সরকারি লক্ষ্যমাত্রা ধরা আছে। এরই মধ্যে ২ হাজার ৫৪০ হেক্টরে রোপা আমন ধানের চারা লাগানো হয়েছর। বিভিন্ন এলাকায় এর আবাদে ধান চারা লাগানো হয়েছে। কৃষকেরা বিভিন্ন জাতের রোপা আমন ধানের নিজস্ব বীজতলা করেছেন। বিভিন্ন এলাকায় কৃষকেরা রোপা আমন ধানের আবাদ শুরু করেছেন। কৃষকেরা নিজস্ব বীজতলার চারা কিংবা হাট থেকে কেনা চারা জমিতে লাগাচ্ছেন।
বিগত বছরগুলোর মতো এবারেও উল্লাপাড়া উপজেলার পৌরসভার কাওয়াক মোড়ে রোপা আমন ধানের চারা কেনাবেচা চলছে। গত সপ্তাহ দেড়েক হলো কয়েকজন ব্যবসায়ি এখানে চারা বেচছেন । এরা বিভিন্ন মোকাম এলাকা থেকে নানা জাতের রোপা আমন ধানের চারা কিনে এনে বেচছেন।
সলঙ্গায় এলাকার ব্যবসায়িরা রোপা আমন ধান চারা বেচছেন। প্রতিবেদককে চারা ব্যবসায়ি আলী আশরাফ বলেন বিভিন্ন এলাকা থেকে তারা বীজতলা থেকে চারা কিনে এনে কৃষকদের কাছে বেচছেন। এক পণ চারা ৪শ টাকা থেকে সাড়ে ৪শ টাকায় কেনাবেচা করছেন। এক মুঠো চারা হিসেবে সাড়ে ৫ টাকা দাম হচ্ছে । কৃমক আলমগীর হোসেন বলেন লিজ জমিতে লাগাতে স্বর্ণা – ৫ জাতের রোপা আমন ধানের চারা ৪৩০ টাকা পণ দরে আড়াই পণ কেনেন।

