যাদের জন্য রাজাকারের তালিকায় ভুল হয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে: শাহরিয়ার কবীর

0
যাদের জন্য রাজাকারের তালিকায় ভুল হয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে: শাহরিয়ার কবীর

জয়নাল আবেদীন: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিশিষ্ট লেখক, সাংবাদিক গবেষক শাহরিয়ার কবীর বলেছেন. প্রকাশিত যুদ্ধাপরাধীদের তালিকা স্থগিত করলেই হবে না। কেন এবং কাদের কারণে এমন ভুলে ভরা হাস্যকর রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে তা খুঁজে বের করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেছেন, তিনি জেলা প্রশাসকদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে তালিকা প্রকাশ করেছেন। তার কথাই যদি সত্য হয়, তবে আমরা বলতে চাই, এই জেলা প্রশাসক এবং রাষ্ট্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা কি হারিয়ে গেছে। তাদের ইন্ধনেই এ তালিকা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে তিনি প্রকাশিত তালিকার এই ভুেলর সঙ্গে দায়ি ব্যক্তিদের খুঁেজ বের করে আইনের আওতায় আনার আহবান জানান। তিনি বলেন, যে তালিকা প্রকাশ করা হয়েছে তা রীতিমত শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা তথা স্বাধীনতা প্রিয় মানুষদের অপমানিত করা হয়েছে। বুধবার বিকালে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠের সাহিত্য মঞ্চে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ শীর্ষক এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি হতে পারে না। ৭২ এর সংবিধানেও ধর্মকে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। জিয়া বিএনপি এবং জামায়াতে ইসলামী মিলে বাংলাদেশকে একটি পাকি¯তান বানাতে চেয়েছিল। কিন্তু দেশ প্রেমিক স্বাধীনতা প্রিয় মানুষের চাপের কারণে তা তারা করতে পারেনি। তিনি বলেন এখন আমেরিকার মত দেশকেও আমরা দেখাতে পারি ধর্ম নিরপেক্ষতা কাকে বলে? নির্মূল কমিটির রংপুর জেলা সভাপতি ড. মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধকালীণ যুক্তরাজ্যে গঠিত বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, আন্তর্জাতিক বিচার বিভাগের আপিল বিভাগের বিচারক এবং বর্তমান নির্র্মূল কমিটির অন্যতম উপদেষ্টা শামসুদ্দিন চৌধুরী মানিক। আরো বক্তব্য প্রদান করেন ভাষা সৈনিক ও জননেতা মোহা: আফজাল, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সেক্টনস কমান্ডার ফোরামের সভাপতি শাহাদাত হোসেন, নির্মুল কমিটির সহ-সভাপতি বিপ্লব প্রসাদ,গৌতম রায়, মোশফেকা রাজ্জাক, ফারহানা হাসান বীথি।