সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন

0
সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন
মোঃ জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ইং, বিকেল পৌনে ৫ টার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা টেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাও স্টেশনে যাচ্ছিলো বলে জানা গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়ঢাগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।