জয়নাল আবেদীন: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে এবং প্রশাসন নির্বাচনে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবে বলে স্পষ্ট করে বলা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, তারা যদি আন্তরিক না হন তারা যদি সচেতন না হন এবং তাদের প্রতি যদি পারস্পরিক আস্থা সংরক্ষণ না করেন সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরহ হয়ে পড়বে। মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলার ছয়টি আসনে নির্বাচনে অংশ নেওয়া ৩৬ প্রার্থীর সাথে মতবিনিময় এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও বিভাগীয় প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলার বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেও এসব কথা বলেন তিনি ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রার্থীরা আমাদের কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। প্রার্থীরাও আশাবাদী এবারের নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ৩শ আসনের মধ্যে কতগুলো আসন ঝুকিপূর্ণ এই প্রশ্ন্রে জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন এখন পর্যন্ত কোন ঝুকিপূর্ণ আসনের খবর পাইনি তবে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন । প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রতিটি কেন্দ্র ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারছেন কিনা এটি কিন্তু মিডিয়ার ভাইদের দায়িত্ব নিতে হবে । তিনি বলেন যেটা সত্য সেটাই প্রকাশ করবেন প্রচার করবেন । মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না ।
তিনি বলেন এবার সিসিটিভি থাকবেনা তবে একটি আসন কিম্বা কেন্দ্রকে সিসিটিভি‘র মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি কিন্তু ৩শ আসনে ৪ লাখ সিসিটিভি‘র ব্যবস্থা সম্ভব নয় । এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরীসহ আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

