চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি 

0
চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি 
কামাল সিদ্দিকী : চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সোমবার (১৫ জানুয়ারী) বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেবেন। ১২ টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌছাবেন। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরদিন মঙ্গলবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচীতে যোগদিবেন। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচীতে যোগ দিবেন। পরদিন বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।