৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

0
৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রতিবেদক: কামাল সিদ্দিকী : রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। আজ সোমবার দুপুর ২ টা ১২ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। মহামান্য রাষ্ট্রপতিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী রিসিভ করেন।

ইউএনও সুবীর বলেন, হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর জেলা প্রমাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আসবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।