রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

0
রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।