পুলিশের সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষক আহত

0
পুলিশের সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষক আহত

বাংলাদেশ প্রতিবেদকঃ চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (২৯অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে আহত কয়েকজন শিক্ষক জনান, তারা ১৭ দিন যাবৎ প্রেসক্লাবের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষনার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছিলেন। আজ দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা তাদের উপড় সাউন্ড গ্রেনেড, জলকামান, ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, প্রেসক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ব্যরিগেট ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।