২৯ মার্চ পর্যন্ত মুলতবি হলো সংসদের প্রথম অধিবেশন; চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

0
২৯ মার্চ পর্যন্ত মুলতবি হলো সংসদের প্রথম অধিবেশন; চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

বাংলাদেশ প্রতিবেদকঃ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। অধিবেশন শেষে আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেছেন স্পিকার।

অধিবেশন কক্ষ থেকে বিদায় নেওয়ার আগে স্পিকার সকল সংসদ সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে আগাম ঈদ মোবারক জানান।

সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনার পরিকল্পনা করা হয়েছে। ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা প্রায় ৫০ ঘণ্টা আলোচনা করবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ জরুরি নোটিশগুলোর ওপর নিয়ম অনুযায়ী বিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়েছিল। দিনভর আলোচনা শেষে আগামী দুই সপ্তাহের জন্য অধিবেশন মুলতবি করা হয়।