গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

0
গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের গণমাধ্যম বর্তমানে যেকোনো সময়ের চেয়ে বস্তুনিষ্ঠ ও স্বাধীন পরিবেশ উপভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্টভাবে জানান, স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার বিকাশ নিশ্চিতে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান বা অদৃশ্য বিধিনিষেধ আরোপ করা হয়নি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানী ঢাকায় ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা ও পেশাগত কাঠামোর ওপর আলোকপাত করে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, গণমাধ্যমের মূল দায়িত্বই হলো রাষ্ট্র ও ক্ষমতার কাছে জবাবদিহিতা চাওয়া। এই সুস্থ চর্চা বজায় রাখা যেকোনো গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য।

তথ্যের অবাধ প্রবাহের সুযোগ নিয়ে যারা অপসাংবাদিকতা বা অসত্য সংবাদ পরিবেশন করেন, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের মর্যাদা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

বিগত সময়ে যারা পেশাগত নীতি বিসর্জন দিয়ে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও সহযোগী হিসেবে কাজ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।

সরকার গণমাধ্যম খাতকে আধুনিক, আধুনিকায়ন ও প্রযুক্তিবান্ধব করতে একটি নতুন ইকো-সিস্টেম (Eco-system) বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের ফলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ডিজিটাল যুগে নির্ভুল সংবাদ পরিবেশন এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক স্থায়িত্ব সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের মৌলিক অধিকার সুরক্ষা, কল্যাণ তহবিল গঠন এবং পেশাগত প্রশিক্ষণ জোরদার করার তাগিদ দেন।