৯ম বেতন স্কেল অনুমোদন: সর্বোচ্চ ১৪২% ও সর্বনিম্ন ১০০% বেতন বৃদ্ধি, তিন ধাপে বাস্তবায়ন

0
৯ম বেতন স্কেল অনুমোদন: সর্বোচ্চ ১৪২% ও সর্বনিম্ন ১০০% বেতন বৃদ্ধি, তিন ধাপে বাস্তবায়ন

বাংলাদেশ প্রতিবেদকঃ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদিত হয়। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজেটের ওপর চাপ কমাতে আগামী ১ জুলাই থেকে দুই অর্থবছরে মোট তিন ধাপে এ পে-স্কেল কার্যকর করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন ও এসআরও (SRO) জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই একাধিক প্রজ্ঞাপন ও প্রয়োজনীয় আইনগত ভেটিং শেষে এসআরও জারি করা হবে।

সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। প্রায় ১২ বছর পর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় নিয়ে ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করা হয়। কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার মোট আটটি পর্যালোচনী বৈঠক করে।

পরবর্তীতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের কমিটি ১ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল। পরিশেষে মন্ত্রিসভা সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির এ প্রস্তাব অনুমোদন দেয়।