শুরু হলো ‘সেভ রংপুর’ অ্যাপস্

0
শুরু হলো ‘সেভ রংপুর’ অ্যাপস্

জয়নাল আবেদীন: রংপুরকে নিরাপদ রাখতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা; রংপুরের অপরাধ, দূর্ঘটনা বা জননিরাপত্তা জণীত কারণ শেয়ার করার জন্য শুরু হলো ‘সেভ রংপুর’ অ্যাপস্।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘সেভ রংপুর’ অ্যাপস্ এর শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন কালে ‘সেভ রংপুর’ এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরে পরিদর্শক এসএম এলকফ উদ্দিন, বিএনপি নেতা সালেকুজ্জামান সালেক, জেলা মটর মালিক সমিতিরি সাধারণ সম্পাদক ওয়াসীমুল বারী রাজ, রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক পার্থ বোসসহ ।

জানা যায়, নিজেকে সেভ করে রংপুরকে সেভ করার দায়িত্ব আপনার আমার সকলের। তাই রংপুরে চালু হলো ‘সেভ রংপুর’ অ্যাপস্। এই এ্যাপস্ এর মাধ্যমে আপনার এলাকার ঘটে যাওয়া অপরাধ, দুর্ঘটনা বা জননিরাপত্তা সংক্রান্ত সঠিক তথ্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের মাধ্যমে সমস্যা মোকাবেলা করুন। প্রয়োজনে আপনার পরিচয় প্রকাশ করা হবেনা। কিন্তু আপনি আপনার এলাকার সমস্যা সমাধানে এগিয়ে এলেন। এ ক্ষেত্রে অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। অবশ্যই আপনি অ্যাপস্ এর মধ্যে প্রবেশ করে ঘটনাবলী উল্লেখ পূর্বক এলাকার নাম সঠিক ভাবে প্রকাশ করে তথ্য দিবেন। তা অ্যাপস্ এর মাধ্যমে সঠিক দপ্তরে পাঠানো হবে এবং তা যাচাই সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জরুরি ভিত্তিক সমস্যা হলে ওয়েব রিপোর্ট এর অপেক্ষায় না থেকে ৯৯৯ এ যোগাযোগ করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের নাগরিক সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।